April 23, 2026, 7:39 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নরসিংদী-মদনগঞ্জ সড়কে দুর্বৃত্তের হামলায় নিহত ১

আশরাফ ফকির শিবপুর নরসিংদী প্রতিনিধি

নরসিংদী-মদনগঞ্জ সড়কে দুর্বৃত্তদের হামলায় মুজিবুর রহমান মজু (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার মদনগঞ্জ সড়কের ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুজিবুর রহমান মজু মাধবদী থানার বিরামপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নরসিংদী শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে মদনগঞ্জ সড়কের ময়লার ভাগাড় সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে নিয়ে হামলা চালানো হয়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, নরসিংদী সদর ও মাধবদী থানার সংযোগ সড়ক হিসেবে গুরুত্বপূর্ণ এই মদনগঞ্জ রোডে দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ বেড়ে গেছে। এতে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



ফেসবুক কর্নার