June 28, 2026, 1:36 pm
শিরোনাম :
পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার শ্বামীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অনশন, কেন্দুয়ায় আলোচনায় তরুণীর অবস্থান সীমান্তবর্তী দৌলতপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য দেশে গাঁজা ব্যবহারে উদ্বেগ, তরুণদের মধ্যে আসক্তির ঝুঁকি বাড়ছে রাজধানীর শাহবাগে চিকিৎসকের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদে মাছ আহরণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

অভয়নগর প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, হ্রদের মাছের প্রজনন মৌসুমে স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য নৌ ও সড়কপথে মাইকিং করা হবে। একই সঙ্গে অবৈধ মাছ আহরণ ঠেকাতে কাপ্তাই হ্রদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, হ্রদের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে হ্রদনির্ভর কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।
সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌপুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার