June 5, 2026, 11:55 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নবীনগরে দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ৫, আটক ১০

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরাবাজারে দোকান নির্মাণকে কেন্দ্র করে চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন এবং পুলিশ ১০ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গরাবাজারের একটি ভিটিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ এবং তাঁর ভাই মো. আনিসুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই স্থানে নির্মাণ কাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।
সংঘর্ষের পর বাঙ্গরাবাজার পরিচালনা কমিটি জরুরি সংবাদ সম্মেলন করে। এতে কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের ব্যক্তিগত বিরোধের কারণে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



ফেসবুক কর্নার