April 26, 2026, 3:02 pm
শিরোনাম :
প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত

রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে, যারা নিজেদের সাংবাদিক পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি উপজেলার রনসেন এলাকায়। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শেখ জানান, তিনি নিজস্ব জমি থেকে বালু উত্তোলন করে অন্য একটি জমি ভরাটের কাজ করছিলেন। এ সময় এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি পরিচয়দানকারী সুজন মজুমদার তার কাছে এসে প্রশাসনের জরিমানার ভয় দেখিয়ে ২০ হাজার টাকার বিনিময়ে ২০ দিনের জন্য বালু উত্তোলনের সুযোগ করে দেওয়ার প্রস্তাব দেন।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি প্রথমে ১০ হাজার টাকা প্রদান করেন। পরে বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি পরিচয়দানকারী মেহেদী হাসান এবং আঞ্চলিক দৈনিক ‘লোকসমাজ’-এর প্রতিনিধি পরিচয়দানকারী সবুর রানা তাকে ভয়ভীতি ও হুমকি দেন।
হুমকি ও ব্যবহৃত ড্রেজার হারানোর আশঙ্কায় তিনি এখনো থানায় লিখিত অভিযোগ করতে সাহস পাননি বলেও জানান।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনুমোদন দেওয়া হয় না। কেউ প্রশাসনের নাম ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করলে দ্রুত জানাতে অনুরোধ জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌস বলেন, প্রশাসনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে সুজন মজুমদার দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং অভিযোগকারীকে চেনেন না।
এদিকে রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক মো. শাহাজালাল গাজী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষ ও প্রশাসনকে হয়রানির অভিযোগে তাদের প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার