June 26, 2026, 12:04 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

নওগাঁয় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩ ট্রাকচালক পলাতক, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে উপজেলার বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়পুরহাট জেলার ধানমন্ডি সদর এলাকার আমিনুল ইসলাম (৩৬), তার মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। পথে বিজয়পুর এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে এসে মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে কঠোর নজরদারি ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার