June 26, 2026, 12:04 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

মুকসুদপুরে নতুন এসিল্যান্ড আবীরুল ইসলাম: ভূমি সেবায় স্বস্তির প্রত্যাশা

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আবীরুল ইসলাম। তার যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ভূমি প্রশাসনে গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনার, ঢাকা কার্যালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, বদলিজনিত আদেশের পর গত ১৭ মে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরে ১৮ মে আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের দায়িত্বভার গ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে চরম ভোগান্তির শিকার হন। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খাস জমি সংক্রান্ত কার্যক্রমসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।
নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ আবীরুল ইসলামের যোগদানের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা দূর হবে এবং ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নতুন কর্মকর্তার কার্যকর প্রশাসনিক উদ্যোগ ও স্বচ্ছ মনোভাবের ফলে ভূমি অফিসে সেবার গতি বাড়বে, দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে অনেকটাই মুক্তি পাবে।



ফেসবুক কর্নার