June 4, 2026, 10:59 am
শিরোনাম :
ফরিদপুরে বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ নিধন, দূষিত পানিতে ভোগান্তিতে ২০ হাজার মানুষ ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু, স্ট্রোকের আশঙ্কা

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মরন মিয়া (৪০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বাসিন্দা ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরন মিয়া। তাৎক্ষণিকভাবে কারাগারের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১০টার দিকে জরুরি ভিত্তিতে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, অসুস্থ হওয়ার পরপরই মরন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার রক্তচাপ, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৯ মে মাদক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে মরন মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ বর্তমানে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার