June 26, 2026, 12:05 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

সাংবাদিক কন্যা মানহার দ্বীনি শিক্ষার শুভ সূচনা

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকাটা হিফযখানায় সাংবাদিক কন্যা মানহা হকের নাজেরা শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) এ উপলক্ষে হিফযখানায় আমপারা শিক্ষার্থীদের অংশগ্রহণে এক পরীক্ষার আয়োজন করে হিফযখানা পরিচালনা কমিটি। পরে দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিফযখানার পরিচালক মোহাম্মদ আরিফ, শিক্ষক হাফেজ আবদুল মাবুদ, হাফেজ আবুতাহের মিছবাহসহ বিভিন্ন হাফেজ ও শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য মানহা হক বিশিষ্ট সাংবাদিক হামিদুল হক মার্সালের জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার রামু প্রতিনিধি হিসেবে কর্মরত তার  কন্যা। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং কোরআনের আলোয় আলোকিত জীবন গঠনের লক্ষ্যে পরিবারের উদ্যোগে তার নাজেরা শিক্ষার সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা একটি শিশুর নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবার থেকেই ধর্মীয় শিক্ষার ভিত্তি তৈরি হয় এবং শিশুদের কোরআন শিক্ষায় শিক্ষিত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে।
তারা মানহা হকের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দ্বীনি শিক্ষায় সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মানহা হকের পরিবার হিফযখানা পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার