June 26, 2026, 10:46 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

মৌলভীবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযান জোরদার, আটক ৩৮১ যানবাহন

আহমেদ আলী মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১০ মে ২০২৬ থেকে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম। জেলা পুলিশের থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
চেকপোস্ট কার্যক্রম চলাকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত অভিযানে মোট ৩৮১টি যানবাহন আটক করা হয়েছে। বিভিন্ন অনিয়মের দায়ে ২৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত মোট ১৫ লাখ ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যার মধ্যে ১০ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার