June 26, 2026, 10:43 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

মেধা ও স্বচ্ছতায় ময়মনসিংহে ৯৬ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যমান সরকারি কোটা পদ্ধতি শতভাগ অনুসরণ করে চূড়ান্তভাবে ৯৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মনোনীত করা হয়েছে।
নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান রাত সাড়ে ৪টার দিকে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন। ফলাফল প্রকাশের পর জেলা পুলিশের পক্ষ থেকে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার বলেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আধুনিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির বা অসদুপায়ের সুযোগ রাখা হয়নি। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সৎ ও যোগ্য তরুণদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনী জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অল্প খরচে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় উত্তীর্ণ প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার