June 26, 2026, 9:07 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী একটি প্লাটিনা মোটরসাইকেলে তিনজন আরোহী মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। আহত অপর দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া ওভারটেকিং ও অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সড়কে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার