June 26, 2026, 9:05 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

বিদ্যুৎ-পানির সংকটে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম দুর্ভোগ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ ও পানির সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। জেনারেটর বিকল, অচল ফ্যান, ট্যাপে পানি না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। রোগী ও স্বজনরা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রয়োজনীয় কাজ চালান। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা কষ্টে সময় পার করছেন। দীর্ঘদিন ধরে অনেক ফ্যান অচল থাকায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, জেনারেটর থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বিকল। ফলে বিদ্যুৎ বিভ্রাট হলেই রোগীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এক নার্স বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও নষ্ট যন্ত্রপাতি দ্রুত মেরামত না হওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
সম্প্রতি বিষপান করা এক রোগীকে জরুরি চিকিৎসা দেওয়ার সময় হাসপাতালের ট্যাপে পানি পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। পরে বাইরে থেকে পানি এনে রোগীর প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চালাতে হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।
এক রোগীর স্বজন বলেন, “সরকারি হাসপাতালে যদি বিদ্যুৎ, পানি ও ফ্যানের ব্যবস্থা না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? হাতপাখা দিয়ে রোগী সামলাতে হচ্ছে।”
হাসপাতালের টয়লেটগুলো থেকেও তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ রয়েছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, দ্রুত জেনারেটর মেরামত, পানি সরবরাহ নিশ্চিত, অচল ফ্যান সচল এবং হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার