June 26, 2026, 7:28 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

রামিসা হত্যার প্রতিবাদে মাইজদীতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী অধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উন্নয়নকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য দেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর ও অমিত পালসহ অনেকে।
বক্তারা বলেন, অপরাধের যথাযথ বিচার না হওয়ায় সমাজে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা বাড়ছে। শিশু রামিসার হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব ও আইনের দুর্বল প্রয়োগকে এ ধরনের ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকদের বিচার চাই’, ‘শিশু নির্যাতন বন্ধ করো’ ও ‘স্টপ রেপ নাউ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ অংশ নিয়ে রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান



ফেসবুক কর্নার