June 26, 2026, 7:29 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

পি কে এস দীপন স্টাফ রিপোর্টার শেরপুর

ঢাকার মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় শ্রীবরদী সরকারি কলেজের সামনে শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শ্রীবরদী সরকারি কলেজ ও জুয়েল একাডেমিক স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় বক্তারা শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ সুমন বলেন, “শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও ন্যাক্কারজনক। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে এমন অপরাধ বারবার ঘটছে।”
শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুয়াজ আহমেদ বলেন, “সমাজে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। প্রতিনিয়ত এমন খবর পাওয়া যাচ্ছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
শ্রীবরদী সরকারি কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি অনিক আহমেদ বলেন, “অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। বিচারব্যবস্থার কার্যকারিতা আরও জোরদার করা প্রয়োজন।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি



ফেসবুক কর্নার