June 26, 2026, 7:30 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান, দুই হাসপাতালকে জরিমানা

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত সেবা হাসপাতাল প্রাইভেট ও নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা। এ সময় হাসপাতাল দুটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও সনদধারী টেকনিশিয়ানের স্বল্পতা পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়।
এর মধ্যে সেবা হাসপাতাল প্রাইভেটকে ২০ হাজার টাকা এবং নিরাময় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ পলাশসহ রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, হাসপাতাল দুটির লাইসেন্স হালনাগাদ ছিল না এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার