June 26, 2026, 7:29 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

সীমান্তে বিজিবির বড় সাফল্য ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য ও ভারতীয় মদ উদ্ধার, আটক ১

মোঃ রাব্বি স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৯২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ও বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি-৩৯ ব্যাটালিয়ন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদের নির্দেশনায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ি সীমান্ত এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৬২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

অন্যদিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দার্শিকোনা ও গোবড়া গজরীবাগান সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ২৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে দার্শিকোনা সীমান্ত থেকে ৪৫ বোতল এবং গোবড়া গজরীবাগান এলাকা থেকে ১৮৭ বোতল মদ জব্দ করা হয়। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা।

এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”



ফেসবুক কর্নার