June 26, 2026, 7:27 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

৩০০ কোটি টাকার মেডিকেল কলেজ হাসপাতাল, এখনো মিলছে না চিকিৎসাসেবা

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর সীমান্তবর্তী পাইকপাড়া ও ওয়ার্শী এলাকায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এখনো চালু হয়নি। প্রায় ১৬ একর জমির ওপর নির্মিত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা হলেও প্রশাসনিক জটিলতায় কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
জানা গেছে, ধামরাই, সাটুরিয়া, মির্জাপুরসহ আশপাশের কয়েক লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে হাসপাতালটি নির্মাণ করা হয়। হাসপাতালটিতে আধুনিক ভবন, ওয়ার্ড, চিকিৎসক ও নার্সদের আবাসনসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে। তবে নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় অনুমোদন, জনবল নিয়োগ ও প্রশাসনিক জটিলতার কারণে এখনো চালু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি চালু না থাকায় সাধারণ রোগীদের এখনো ছোটখাটো জটিল চিকিৎসার জন্য রাজধানী ঢাকা বা দূরের হাসপাতালে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি জরুরি রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে সময়মতো চিকিৎসা না পাওয়ায় রোগীর জীবনও ঝুঁকিতে পড়ছে বলে জানান তারা।
এলাকার সচেতন মহল ও জনপ্রতিনিধিরা দ্রুত হাসপাতালটি চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন অব্যবহৃত থাকলে হাসপাতালের মূল্যবান যন্ত্রপাতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম চালু করা জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালটি চালু হলে ধামরাই-মির্জাপুরসহ আশপাশের মানুষের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।



ফেসবুক কর্নার