June 26, 2026, 7:28 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

দিনাজপুরের খানপুর পশুর হাটে জমজমাট বেচাকেনা, ঈদের আমেজে মুখর জনপদ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী খানপুর পশুর হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাহারি জাতের গরুর সমাহারে মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা। ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে হাটজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই খামারি ও পাইকাররা দেশি, শাহিওয়াল, ফ্রিজিয়ানসহ বিভিন্ন জাতের ছোট, মাঝারি ও বড় আকৃতির গরু নিয়ে হাটে আসছেন। পর্যাপ্ত পশুর সরবরাহ থাকায় ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে নিজেদের পছন্দ অনুযায়ী গরু বেছে নিতে পারছেন।
হাটে আসা অনেক ক্রেতা জানান, এবারের বাজারে পশুর সরবরাহ ভালো হওয়ায় দাম তুলনামূলক সহনীয় রয়েছে। পছন্দের বাজেটের মধ্যে ভালো মানের গরু কিনতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। এক ক্রেতা বলেন, “হাটের পরিবেশ সুন্দর ও গোছানো। বাজেটের মধ্যেই ভালো গরু পেয়েছি।”
অন্যদিকে বিক্রেতা ও খামারিরাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে লালন-পালন করা পশুর ন্যায্য মূল্য পাচ্ছেন। ফলে ঈদকে ঘিরে তাদের মধ্যেও আনন্দের আবহ বিরাজ করছে।
হাটের ইজারাদার ও ব্যবস্থাপনা কমিটি জানায়, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে স্বস্তিতে চলছে কেনাবেচা।
সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদের আগের দিন পর্যন্ত এই হাটে বেচাকেনার ব্যস্ততা আরও বাড়বে এবং শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় কয়েকগুণ বৃদ্ধি পাবে।



ফেসবুক কর্নার