June 26, 2026, 7:27 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামে প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ধরলা ব্রিজ পূর্বপাড় সংলগ্ন আরাজি মৌজায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে বহু বসতবাড়ি, আবাদি জমি ও জনবসতি হুমকির মুখে পড়বে।
শুক্রবার (২২ মে) সকাল ১০টায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল কাদের জিলানী, ডা. শাহানুর রহমান, জাহিদ হাসান, আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, শত বছরের পুরোনো বসতভিটা ও আবাদি জমি ধ্বংস করে কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হলে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তারা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা না করে অনাবাদি বা পতিত জমিতে এটি নির্মাণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, আরাজি ভোগডাঙ্গা মৌজার অধিকাংশ জমির এসএ, সিএস ও আরএস রেকর্ড রয়েছে। কিছু জমির রেকর্ডসংক্রান্ত জটিলতা আদালতে বিচারাধীন রয়েছে। নদীভাঙনের কারণে অতীতে অনেক পরিবার নিয়মিত রেকর্ড হালনাগাদ করতে পারেনি বলেও দাবি করেন তারা।
মানববন্ধনে আব্দুল কাদের জিলানী বলেন, “নদীভাঙনের সঙ্গে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা এই ভিটেমাটি রক্ষা করেছেন। তাই বসতভিটা ও কৃষিজমি রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাব।”
এর আগে সকাল ৯টা থেকে আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়রা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধরলা ব্রিজ পূর্বপাড় এলাকায় গিয়ে মানববন্ধনে অংশ নেয়।



ফেসবুক কর্নার