June 26, 2026, 6:05 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ আটক ৫

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ও শুক্রবার (২২ মে) পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার ছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজদী বাজার হাইওয়ে রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় চাঁদপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে মো. নুরুল আফছার (৪১) এবং লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে মো. এরশাদ (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালানো হলে নুরুল আফছারের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে শুক্রবার নোয়াখালী পৌরসভার ইসলামীয়া রোডের হক স্টোরের সামনে অভিযান চালিয়ে আরও ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত মোস্তাক আহাম্মদের ছেলে নুর আলম (৫১), নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের মৃত জালাল আহাম্মদের ছেলে মো. বেলাল হোসেন (২৪) এবং আন্ডারচর ইউনিয়নের মো. আজাদের ছেলে ইসমাইল হোসেন রানা (২৭)।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার