June 26, 2026, 6:05 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এইচআরডিএসের মানববন্ধন

নওশেদ ভুঁইয়া ক্রাইম রিপোর্টার

দেশে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
শনিবার (২৩ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানসম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এইচআরডিএস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সুজন সরকার।
এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সামাজিক সংগঠন ‘কন্যা’-র সভাপতি করবী চক্রবর্তী, নারী ও শিশু বিষয়ক সংগঠন ‘সুরক্ষা’-র সভাপতি ফারজানা খানম জারমিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সাবের হোসেন ও আরিফ বিল্লাহ আজিজি, হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের পরিচালক আবু বক্কর মোহাম্মদ আইমান, ছাত্রনেতা উমর ফারুক এবং এইচআরডিএসের গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মতো ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে তা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিতে পারে।
তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রতিক সকল ধর্ষণ ও হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পরিবার ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার