June 26, 2026, 6:05 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাত্র ২০ টাকার বিরোধে পান ব্যবসায়ী নিহত, অভিযুক্ত পলাতক

সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ মাছ বাজারে মাত্র ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে শ্রীবাস চন্দ্র সাহা (৫৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে জয়মন্টপ ইউনিয়নের জয়মন্টপ মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রীবাস চন্দ্র সাহা ঢাকার সাভারের মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই বাজারে পান ব্যবসা করে আসছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের ব্যঙ্গ মার্কেট এলাকার বাসিন্দা ইশা মোল্লা দীর্ঘদিন ধরে শ্রীবাসের দোকান থেকে পান কিনতেন। ঘটনার দিন দুপুরে তিনি ৩০ টাকার পান কিনে ১০ টাকা পরিশোধ করেন। পরে বাকি ২০ টাকা না দিয়েই চলে যেতে চাইলে শ্রীবাস চন্দ্র সাহা পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবাস চন্দ্র সাহা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার পর অভিযুক্ত ইশা মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যান। বাজার এলাকায় এ ঘটনায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
নিহতের ছেলে দীপ্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার