June 24, 2026, 1:08 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর লালকুড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার জরাজীর্ণ কাঠের ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সাময়িক মেরামতের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও জিনজিরাম নদীর পাহাড়ি ঢলে উজান থেকে ভেসে আসা কচুরিপানার চাপে ব্রিজটি ভেঙে পড়ে। এতে বকবন্ধা, লালকুড়া, খেয়ারচরসহ আশপাশের প্রায় ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষা, কৃষি ও চিকিৎসাসেবা।
এর আগে দৈনিক অভয়নগর পত্রিকায় “মূর্তমান আতঙ্ক লালকুড়া কাঠের ব্রিজ: স্রোতের তোড়ে ভাঙার মুখে, চরম দুর্ভোগে ১০ গ্রামের ৩০ হাজার মানুষ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর প্রশাসনের নজরে এলে ইউএনও আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলীকে দ্রুত সাময়িক সংস্কারের উদ্যোগ নিতে নির্দেশ দেন, যাতে অন্তত স্থানীয় মানুষের চলাচল স্বাভাবিক করা যায়।
স্থানীয় কৃষক আব্দুল করিম বলেন, “খেতের ভুট্টা বাজারে নিতে পারছি না। ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের বড় ক্ষতি হচ্ছে।”
অন্যদিকে আলী আকবর নামে এক বাসিন্দা বলেন, “অসুস্থ রোগী নিয়ে চরম বিপাকে আছি। একটি পাকা সেতু এখন সময়ের দাবি।”
এ বিষয়ে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাহবুব আলম জানান, ঝুঁকিপূর্ণ স্থানটি ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং স্থায়ী সমাধানের বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি, প্রতি বছর এমন দুর্ভোগ এড়াতে লালকুড়া এলাকায় দ্রুত একটি টেকসই পাকা সেতু নির্মাণ করা হোক।



ফেসবুক কর্নার