June 26, 2026, 4:43 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নওগাঁয় মান্দায় ৫০০ দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তা তহবিলের আওতায় ৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন মান্দা উপজেলার সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।



ফেসবুক কর্নার