June 26, 2026, 4:45 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

গ্যাস সিলিন্ডারে গোপন কৌশলে গাঁজা পাচার, কচাকাটায় আটক ২

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে মাদক পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট।
শনিবার (২৩ মে) ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাসের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কচাকাটা থানার তালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুজন মিয়া (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক সুজন মিয়া কচাকাটা থানার শোভার কুঠি এলাকার শামসুল হকের ছেলে।
পুলিশ জানায়, গাঁজাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে সিলিন্ডারের ভেতরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল। পরে সিলিন্ডার কেটে ভেতর থেকে মাদক উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে নৌকাযোগে আসা এক ব্যক্তির কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোন্নাফ পুলিশকে জানান, তিনি স্থানীয় এক কথিত মাদক ব্যবসায়ীর হয়ে নিয়মিত মাদক পরিবহন করতেন।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার