June 26, 2026, 4:43 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরুজ খান ও সহযোগী রবিউল অ্যাম্পুলসহ গ্রেফতার

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার

দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি সুরুজ খান এবং তার সহযোগী রবিউলকে ২০০০ পিচ মাদকদ্রব্য অ্যাম্পুলসহ গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০০০ পিচ অ্যাম্পুল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুরুজ খানের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”



ফেসবুক কর্নার