June 26, 2026, 4:40 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান।
রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা যায়, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে ২৪ ঘণ্টাব্যাপী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঈদকে ঘিরে সম্ভাব্য চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন,
“দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



ফেসবুক কর্নার