June 26, 2026, 3:08 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৪০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শরিফ উদ্দিন, প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ জেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৪০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৪ মে ২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার দুটি টিম মহাদেবপুর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

মহাদেবপুর থানা এলাকায় অভিযান পরিচালনার সময় সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, চকব্লরাম ব্রিজ সংলগ্ন মোল্লাপাড়া তিন মাথা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন মোঃ নাসির হোসেন (৩২)-কে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার নাগরগোলা এলাকার সেকেন্দার আলীর ছেলে।

তল্লাশিকালে তার হেফাজত থেকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন রাত ১০টার দিকে নওগাঁ সদর থানাধীন পশ্চিম ঢাকা রোডের চারমাথা মোড় এলাকায় মামা-ভাগ্নে খড়িঘরের আশপাশে আরও একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মোঃ হাফিজুল ইসলাম (৩২), পিতা: মোঃ রুহুল আমিন, গ্রাম: সান্তাহার (নতুন বাজার), থানা: আদমদিঘী, জেলা: বগুড়া।
২. মোঃ মোস্তাফিজুর রহমান স্বপন (৫১), পিতা: মৃত আব্দুল আউয়াল, গ্রাম: সান্তাহার (নতুন বাজার), থানা: আদমদিঘী, জেলা: বগুড়া।

তল্লাশিকালে হাফিজুল ইসলামের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমান স্বপনকেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার