June 26, 2026, 3:12 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সাতক্ষীরার কালিগঞ্জে সেচমোটর সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে।
সোমবার (২৫ মে) বেলা পৌনে ২টার দিকে নিজ শস্যক্ষেতে সেচ কার্যক্রম শেষে বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হোসেন আলী কচু ও আখ ক্ষেতে পানি দেওয়ার পর মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার