June 26, 2026, 3:10 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পেতেইন্যাছড়ায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পেতেইন্যাছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে থাকা সংশ্লিষ্টরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ পাঁচটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনকে সহযোগিতা করেন।
ইউএনও মো. মঈন উদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও অবৈধ কার্যক্রম চলতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
এদিকে, দীর্ঘদিন পর ওই এলাকায় প্রশাসনের এ ধরনের অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।



ফেসবুক কর্নার