June 26, 2026, 3:13 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এলাকাবাসীর উদ্যোগ ও জাহিদুল ইসলাম ডালিমের সহযোগিতায় নির্মাণ হলো হটাৎ পাড়া সড়ক

এইচ এ এ মামুন

 

যশোর সদর উপজেলার ৯ নম্বর আরবপুর ইউনিয়ন এর ৪ নম্বর ওয়ার্ডের হটাৎ পাড়া এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ এবং ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ধর্মতলা বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ডালিমের সহযোগিতায় প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের নিচু ও চলাচল অনুপযোগী সড়কটি উঁচু করে পুনর্নির্মাণ করা হয়েছে। সম্প্রতি এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সড়কটির উদ্বোধন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক হাজার মানুষের বসবাস থাকা এই এলাকায় সড়কটি দীর্ঘদিন ধরে নিচু অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে রাস্তাজুড়ে পানি জমে থাকায় সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মুসল্লি ও রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো। আশপাশের মাঠঘাট ও ড্রেনের পানি এসে রাস্তায় জমা হওয়ায় এলাকাটি প্রায় সারাবছরই কাদাপানিতে ডুবে থাকত।
এলাকাবাসী অভিযোগ করে জানান, বিগত সরকারের আমলে রাস্তাটির কোনো উন্নয়ন কাজ হয়নি। এটি ছিল একটি নিচু সলিং রাস্তা, যেখানে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কোনো ব্যক্তি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও ছিল কঠিন।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তাটি উঁচু করে নির্মাণের উদ্যোগ নেন। তবে কাজটি বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় তারা ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম ডালিমের কাছে সহযোগিতা চান। এলাকাবাসীর দাবি, ডালিম তাদের আশ্বস্ত করেন যে সবাই একসঙ্গে থাকলে তিনি রাস্তাটির উন্নয়ন কাজ সম্পন্ন করবেন।
এরপর এলাকাবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে শুরু হয় সড়ক সংস্কার কাজ। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সম্পন্ন হয় রাস্তাটির নির্মাণকাজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের মারুফ হোসেন, হান্নান হোসেন, সেলিম বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এলাকাবাসী জানান, নতুন করে উঁচু করা এই সড়কটি এখন তাদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে, রোগী পরিবহনেও আর আগের মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। এছাড়া মুসল্লিরাও এখন স্বাভাবিকভাবে মসজিদে যেতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদুল ইসলাম ডালিম বলেন, “এলাকাবাসী আমার সঙ্গে থাকায় আমি এই কাজটি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। মানুষের জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করতে চাই। আমি চাই সমাজে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন হোক।”
স্থানীয় জনগণ জাহিদুল ইসলাম ডালিমের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।



ফেসবুক কর্নার