June 26, 2026, 3:11 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযান

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাগগাড়ি এলাকায় অবৈধভাবে পদ্মা নদী থেকে ফিলিং বালি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কয়েকটি গাড়ি, স্টিয়ারিং টলি এবং মাটি কাটার কাজে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত এলাকা ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিষয়ে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন মহল অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।



ফেসবুক কর্নার