June 26, 2026, 3:08 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বিপুল ভারতীয় মদসহ কাভার্ড ভ্যান আটক, বিজিবির জিরো টলারেন্স অভিযান

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৫ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির একটি টহল দল ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারিদের পাচারচেষ্টা ব্যর্থ করে দেয়। এ সময় টহল দল ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করতে সক্ষম হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মদ ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার