June 26, 2026, 3:14 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ

নয়ন চৌধুরী

ভোলার তজুমদ্দিন উপজেলা উপজেলার শশীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও তজুমদ্দিন ডেকোরেটর এবং ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ফরিদ উদ্দিন (৫৫)-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তেল ব্যবসায়ী বাবুল (৬০) এবং তার ছেলে শাহিনসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২৪ মে (রবিবার) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

আহত ফরিদ উদ্দিন জানান, অভিযুক্ত বাবুল তার প্রতিবেশী। বাবুলের একটি তেলের লরি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ফরিদের বাসার সামনে লরি রেখে তার পুকুরের পানি দিয়ে গাড়ি ধৌত করতেন। এতে তেল ও মবিল মিশ্রিত পানি পুকুরে গিয়ে মাছ মারা যায় এবং পানিও দূষিত হয়। এ কারণে অতীতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ফরিদ উদ্দিন আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার বাবুলকে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। ঘটনার দিনও বাবুল তার বাসার সামনে সদ্য নির্মিত পাকা রাস্তায় লরি রেখে ধৌত করছিলেন। এতে বাধা দিলে বাবুল ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি নিচে পড়ে থাকা একটি ইট দিয়ে ফরিদ উদ্দিনের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান।

এরপর বাবুলের ছেলে শাহিন (২৭)সহ আরও কয়েকজন এসএস পাইপ ও লোহার রড নিয়ে এসে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় তার প্যান্টের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন ফরিদ উদ্দিন।

তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাবুলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান জানান, এ ঘটনায় ফরিদ উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার