June 26, 2026, 3:08 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ধামরাইয়ে ৬ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন, হত্যার অভিযোগে তদন্ত জোরদার

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ রূপা আক্তারের মৃত্যুর প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফির উপস্থিতিতে উপজেলার রামভদ্রপাড়া এলাকার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
নিহত রূপা আক্তার (২৫) উপজেলার যাদবপুর ইউনিয়নের আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। গত বছরের ২৮ নভেম্বর রাতে বাইশাকান্দা বাগাইর এলাকার একটি টিনশেড বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রথমদিকে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও পরে নিহতের পরিবার এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আদালতে মামলা দায়ের করে।
পরিবারের অভিযোগ, এক পুলিশ সদস্য শাওন হাসানের সঙ্গে রূপা আক্তারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতেও তাকে রূপার বাসার আশপাশে দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পরে রূপাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চার বছরের কন্যা শিশুর বক্তব্যও নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, শিশুটি জানিয়েছে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মরদেহ উত্তোলন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই মো. খালেদ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, নিহতের স্বামী জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার