June 26, 2026, 1:47 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বৈরী আবহাওয়ার মধ্যেও রৌমারীরতে  ঈদ উদযাপন

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল থেকে বৈরী আবহাওয়া ও আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও স্থানীয় মুসল্লিদের মাঝে ঈদের আমেজ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সকাল ৮টায় গয়টাপাড়া আহলে হাদিস জামে মসজিদে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে খোলা মাঠের পরিবর্তে মসজিদে জামাতের আয়োজন করা হয়। এতে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় আলোচক মো. আবু সাঈদ। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। একইসঙ্গে বিশ্বশান্তি ও মৃত মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বৈরী আবহাওয়ার মধ্যেও ভ্রাতৃত্ববোধের এই দৃশ্য স্থানীয়দের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় মুসল্লি মো. সাদ্দাম হোসেন বলেন, “আবহাওয়া খারাপ থাকায় মুসল্লির সংখ্যা কিছুটা কম ছিল। আবহাওয়া ভালো থাকলে আরও বেশি মানুষ জামাতে অংশ নিতেন।”
আরেক মুসল্লি মো. শিপন ইসলাম বলেন, “ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আজকের এই পবিত্র দিনটি মুসলিম উম্মাহর জন্য শান্তি ও রহমত বয়ে আনুক।”
নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ বাড়িতে ফিরে কোরবানির প্রস্তুতিতে অংশ নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উদযাপনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে ছিল।



ফেসবুক কর্নার