June 26, 2026, 12:21 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে HASENE-এর কোরবানির মাংস বিতরণ

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম পৌর এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা HASENE (বাংলাদেশ-তুরস্ক-অস্ট্রিয়া)।
বৃহস্পতিবার ঈদুল আজহার দিন পৌর এলাকার সর্দারপাড়া এলাকায় সংস্থাটির উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মাংস বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা জাসাসের সদস্য সচিব সজীব আহসান, আতাউর রহমান আতা, মুকুট, আনারুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কোরবানির মাংস পেয়ে আবেগাপ্লুত মমেনা বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, “সংসার চালাতেই কষ্ট হয়, গোশত কেনার সামর্থ্য নেই। আজ যে গোশত পেলাম, এতে পরিবারের সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো।”
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় বাসিন্দারা HASENE-এর এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।



ফেসবুক কর্নার