June 26, 2026, 12:24 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ঈদের আনন্দে মুখর তুরা স্থলবন্দর, দর্শনার্থীদের ঢল

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার তুরা স্থলবন্দর এলাকায়। ঈদের আনুষ্ঠানিকতা শেষে প্রকৃতির টানে এবং পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন সময় কাটাতে হাজার হাজার মানুষ ভিড় করছেন সীমান্তবর্তী এই দর্শনীয় স্থানে।
ভারতের মেঘালয় পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য, সীমান্তের কাঁটাতার ঘেরা এলাকা এবং খোলামেলা পরিবেশ উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ঈদের বাড়তি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো স্থলবন্দর এলাকা।
দর্শনার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট ও ছোটখাটো মেলার পরিবেশ। খেলনা, কসমেটিকস, ফুচকা, ঝালমুড়ি ও বিভিন্ন খাবারের দোকানে ছিল ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরাও বিক্রি বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় ব্যবসায়ী তপন কুমার বলেন, “এবার ঈদে মানুষের উপস্থিতি অনেক বেশি। বেচাকেনাও ভালো হচ্ছে।” ফুচকা বিক্রেতা আলমাস জানান, “সারাদিন মানুষের চাপ সামলাতে ব্যস্ত থাকতে হচ্ছে। ঈদের আনন্দে ব্যবসাও জমে উঠেছে।”
দর্শনার্থীদের অনেকে জানান, ঈদের দিন কোরবানি ও পারিবারিক ব্যস্ততার কারণে বাইরে ঘুরতে না পারলেও দ্বিতীয় দিনে পরিবার নিয়ে একটু খোলা পরিবেশে সময় কাটাতে এসেছেন তারা।
গৃহিণী বিলকিস বেগম বলেন, “ঘরের ব্যস্ততা শেষে আজ পরিবার নিয়ে একটু মুক্ত পরিবেশে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে।” আরেক দর্শনার্থী মাইদুল ইসলাম বলেন, “পরিবার নিয়ে মেঘালয়ের পাহাড় আর সীমান্ত এলাকা দেখতে এসে বাচ্চারাও খুব আনন্দ করছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় দর্শনার্থীরা নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করছেন।
প্রতি বছরের মতো এবারও তুরা স্থলবন্দর ঈদের অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে, যা রৌমারীবাসীর ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।



ফেসবুক কর্নার