June 26, 2026, 12:24 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ওয়াগনের খালি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের মধ্যে দুর্ভোগ দেখা দেয়।
লাইনচ্যুত বগি উদ্ধারে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এ জন্য হাইড্রোলিক টুলব্যান ঘটনাস্থলে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে বগি উদ্ধার ও রেললাইন সচল করার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু হয়েছে।



ফেসবুক কর্নার