June 26, 2026, 12:25 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

জনতার হাতে আটক মাদক কারবারি, উদ্ধার ৬৩ বোতল ভারতীয় মাদক

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
Screenshot

ঢাকার ধামরাইয়ে ৬৩ বোতল ভারতীয় মাদকসহ মো. হারুন (৫০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হারুন ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমড়াইল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হারুন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী নজরদারি চালিয়ে তাকে হাতে-নাতে আটক করেন। পরে খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে মোট ৬৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪ বোতল ফেনসিডিল এবং ৯ বোতল উইনসিরেক্স রয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মাদকবিরোধী অভিযানে প্রশাসনের আরও কঠোর ভূমিকা কামনা করেছেন।



ফেসবুক কর্নার