June 26, 2026, 12:25 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

রামপালজুড়ে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া ও মানবিক সহায়তা

আরিফ হাসান রামপাল বাগেরহাট

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলাজুড়ে ব্যাপক ধর্মীয় ও মানবিক কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৩০ মে) ভোরে উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পবিত্র খতমে কোরআন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এতিম শিক্ষার্থী এবং অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম রূপকার। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়া সবসময় সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় ও মানবিক এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয়রা বলেন, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মতো উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। শহীদ জিয়ার স্মরণে আয়োজিত এ কর্মসূচি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল উদাহরণ।
সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার