June 26, 2026, 12:25 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত রবু মিস্ত্রির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তহোরুল ইসলামের বাড়িতে পূর্ব থেকেই বিদ্যুৎ সংযোগ ছিল। সম্প্রতি তিনি ও তার এক ভাই পৃথক দুটি বাড়ি নির্মাণ করেন। শনিবার সকাল ৬টার দিকে নিজ বাড়িতে পানির পাম্প চালানোর জন্য পুরোনো সংযোগ থেকে নতুন করে বিদ্যুতের লাইন নেওয়ার কাজ করছিলেন তিনি।
এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের মূল সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এ দুর্ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদ্যুৎ সংক্রান্ত কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার