June 25, 2026, 10:43 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

মাদক লেনদেনের বিরোধে সরাইলে সংঘর্ষ, কিশোর নিহত সামজাদ জসি

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা কেনাবেচার অগ্রিম টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতের দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে রায়হান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে। তারা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার