May 30, 2026, 4:46 pm
শিরোনাম :
মুকসুদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নেত্রকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১ ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন জমি বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ১ শহীদ জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বই প্রদর্শনী ও দোয়া মাহফিল মাদক লেনদেনের বিরোধে সরাইলে সংঘর্ষ, কিশোর নিহত সামজাদ জসি দেশজুড়ে ঈদের আনন্দ, স্টেশনজুড়ে পথশিশুদের কান্না নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রামপালজুড়ে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে খতমে কোরআন, দোয়া ও মানবিক সহায়তা অল্প সময়েই জনগণের আস্থা হারিয়েছে সরকার: গোলাম পরওয়ার

জমি বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ১

নয়ন চৌধুরী

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ছোটপাতা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মাইনুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মে) বিকেলে সংঘটিত এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। নিহত মাইনুদ্দিন ওই এলাকার বাসিন্দা।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে মাইনুদ্দিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে বজলুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের বাবা নেছারউল্লাহ এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



ফেসবুক কর্নার