June 25, 2026, 10:43 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

ভূরুঙ্গামারীতে রংপুর মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন

শ্রী রামকৃষ্ণ রায় নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরগামী মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। শনিবার (৩০ মে) বিকেলে “ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ” ব্যানারে কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, উত্তর ধরলা মোটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা, সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, উত্তর ধরলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি, সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান বাবলা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মিজান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সভাপতি রোকনুজ্জামান, আল মামুনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, তিন দিক থেকে ভারতবেষ্টিত ভূরুঙ্গামারী উপজেলার মানুষের যাতায়াত সুবিধার জন্য রংপুর মেইল বাস সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি পুনরায় সার্ভিসটি চালু হয়, যা সাধারণ যাত্রীদের ব্যাপক উপকারে আসে।

উত্তর ধরলা মোটর মালিক সমিতির সভাপতি স্বপন কুমার সাহা বলেন, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার মানুষের দুর্ভোগ কমাতে রংপুর মেইল বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে কুড়িগ্রাম মোটর মালিক সমিতির সঙ্গে সমঝোতার ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ৯টি ও ভুরুঙ্গামারী থেকে ৬টিসহ মোট ১৫টি বাস চলাচলের সিদ্ধান্ত হয়। তবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই আগামী ১ জুন থেকে সার্ভিসটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এলাকার মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হবে।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে রংপুর মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।



ফেসবুক কর্নার