June 25, 2026, 10:41 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ

নুশরাত রুমু, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০০ লিটার চোরাইকৃত ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত জ্বালানির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৯ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া জ্বালানি তেল বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করে এনে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত ডিজেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, “উপকূলীয় অঞ্চলে চোরাচালান, জ্বালানি তেল চুরি এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে। স্থানীয় জনগণকে সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।



ফেসবুক কর্নার