June 25, 2026, 10:44 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

প্রেসক্লাবের ঐক্য ও মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জরুরি সভায় সংগঠনের ঐক্য, সুনাম ও সাংগঠনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।
সভায় প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম, সদস্যদের দায়িত্ব ও পেশাগত নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা বলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিংবা সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত যেকোনো অপতৎপরতা সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে।
সভাপতি আমিনুল ইসলাম বলেন, “নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তি বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, “সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, সহ-সভাপতি মাহমুদুল হক বাহাদুর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, ক্রীড়া সম্পাদক মো. শাহীন, তথ্য, গবেষণা ও পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার রুনা, নির্বাহী সদস্য আবদুল হামিদ ও মোহাম্মদ তৈয়ব উল্লাহসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রেসক্লাবের মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার