May 31, 2026, 4:35 pm
শিরোনাম :
নদীর জলে নিভে গেল শিশুর স্বপ্ন: মান্দায় ১০ বছরের মাশফিকের মর্মান্তিক মৃত্যু গরুর হাটে পিটিয়ে হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে ধামরাইয়ে মানববন্ধন বাড়তি ভাড়ার জরিমানার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রেসক্লাবের ঐক্য ও মর্যাদা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা হিলি সীমান্তে চামড়া পাচার রোধে বিজিবির কড়া নজরদারি রৌমারী রক্ষায় জরুরি নদী শাসনের দাবি, ভাঙনের মুখে বিস্তীর্ণ জনপদ হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ মাদারীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে রংপুর মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন

আদ্-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

মুনতেশাম হোসেন স্টাফ রিপোর্টার ঢাকা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাপারসন আহত হয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
জানা যায়, সম্প্রতি হাসপাতালটিতে কয়েকজন নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত ও পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। পরিদর্শনকালে হাসপাতালের একটি ভবনে অনুমোদনবিহীন বিস্কুট তৈরির কার্যক্রম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতাল প্রাঙ্গণে যান। অভিযোগ রয়েছে, এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করলে সাংবাদিকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের বাকবিতণ্ডা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন কর্মচারী সাংবাদিকদের ওপর চড়াও হন। অভিযোগ অনুযায়ী, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় এবং ধাওয়া করা হয়। এতে কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাপারসন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ এবং দীপ্ত টেলিভিশনের এক ক্যামেরাপারসন। এছাড়া বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণমাধ্যমকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার