June 25, 2026, 10:44 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

বাড়তি ভাড়ার জরিমানার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

শ্রী রামকৃষ্ণ রায় কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সরকারি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
শনিবার (৩০ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ভূরুঙ্গামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। শ্রমিকরা দূরপাল্লার বাস সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে একাধিক পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া গেলে ‘অনিন্দ্য পরিবহন’ ও ‘কর্ণফুলী পরিবহন’সহ কয়েকটি কাউন্টারকে আর্থিক জরিমানা করা হয়।
জরিমানার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করেন। শ্রমিক নেতাদের দাবি, পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে জরিমানা করা হয়েছে। এর প্রতিবাদেই তারা সড়ক অবরোধে নামেন।
তবে প্রশাসন সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে পূর্বানুমতি বা সংশ্লিষ্ট পক্ষকে আগে থেকে অবহিত করার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অবরোধের ফলে ব্যস্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়সহ জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার