June 25, 2026, 10:46 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

গরুর হাটে পিটিয়ে হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
Screenshot

ঢাকার ধামরাইয়ে ঈদের আগের দিন গরুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় ধামরাই-ধানতারা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। এছাড়া যুবদল নেতা মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নিহত মোঃ শহিদুল্লাহ (৫০) উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি আশুলিয়া ও ধামরাই থানার সীমান্তবর্তী পাড়াগ্রাম গরুর হাটে গরু বিক্রি করতে গিয়ে খুঁটিতে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষের শিকার হন। অভিযোগ রয়েছে, একদল ব্যক্তি তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে পাড়াগ্রাম গরুর হাট বন্ধেরও দাবি জানান তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ রেজাউল করিম বলেন, “গরু বাঁধাকে কেন্দ্র করে একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
নিহতের বড় মেয়ে নুসরাত জাহান এ্যানি বলেন, “আমার বাবাকে যারা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই। যেন ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের নির্মম ঘটনার শিকার না হয়।”
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাভুক্ত হওয়ায় মামলাটি সেখানে দায়ের হয়েছে। তবে প্রয়োজন হলে ধামরাই থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।



ফেসবুক কর্নার